• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মেহেরপুর

কাফনের কাপড় ও বোমাসদৃশ বস্তু রেখে কৃষকের কাছে চাঁদা দাবি

মেহেরপুর প্রতিনিধি
  ১৭ মে ২০২৬, ১৩:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙা হাজীপাড়া এলাকায় এক কৃষকের বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলামতগুলো উদ্ধার করে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৬ মে) দিবাগত রাতে দুর্বৃত্তরা হাড়াভাঙা হাজীপাড়ার ইউসুফ আলীর বাড়ির প্রবেশপথের সামনে এসব রেখে যায়। রোববার (১৭ মে) সকালে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসুফ আলী উপজেলার হাড়াভাঙা গ্রামের ছইমুদ্দিনের ছেলে। একসময় তিনি প্রবাসে থাকলেও বর্তমানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পলিথিনে মোড়ানো বোমাসদৃশ বস্তু, সাদা কাফনের কাপড় এবং একটি হুমকিমূলক চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম ইউসুফ, তুমি সাবধান। তুই আর তোর ছোট সন্তান মৃত্যুর জন্য প্রস্তুত হও। পাঁচ লাখ টাকা রেডি কর।’

ইউসুফ আলী বলেন, ‘প্রতিদিনের মতো সকালে পরিবারের নারীরা ঝাড়ু দিতে গিয়ে প্রবেশপথে পলিথিন ও কাফনের কাপড়ের সঙ্গে চিরকুট বাঁধা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় মেম্বারকে খবর দিলে তিনি পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।’

স্থানীয় ইউপি সদস্য মহিবুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা ইউসুফ আলীর বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট রেখে গেছে। চিরকুটে ইউসুফ আলী ও তার ছেলেকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।’

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে গাংনী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’

/অ

  • মেহেরপুর
  • চাঁদা দাবি
এ সম্পর্কিত আরও খবর
মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল
মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল
মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ডলার লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪
মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ডলার লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪
মেহেরপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
মেহেরপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
মেহেরপুরের কোরবানির হাটে আলোচনার কেন্দ্রে ১৩শ’ কেজির ‘রাজা বাবু’
মেহেরপুরের কোরবানির হাটে আলোচনার কেন্দ্রে ১৩শ’ কেজির ‘রাজা বাবু’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।